মাশরাফি দখল করে নিলেন শীর্ষস্থান

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (৭ মে) মাঠে নামে বাংলাদেশ ও উইন্ডিজ। এই ম্যাচে বল হাতে ৩টি উইকেট শিকার করেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এরই ফলে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন মাশরাফি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার এখন মাশরাফি। এতদিন লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার হিসেবে ছিলেন বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। এবার সেই রেকর্ড ভেঙ্গে দিলেন মাশরাফি।

আজকের ম্যাচে মাঠে নামার আগে মাশরাফির উইকেট সংখ্যা ছিল ৪১০টি। অন্যদিকে রাজ্জাকের উইকেটসংখ্যা ৪১১টি। উইন্ডিজের বিপক্ষে ৩টি উইকেট শিকার করেই রাজ্জাককে ছাড়িয়ে এই মাইলফলক স্পর্শ করেন মাশরাফি।