বাংলাদেশ দলের বিশ্বকাপের ৩টি ম্যাচ দেখেই অধিনায়ক মাশরাফি মুর্তজাকে নিয়ে হচ্ছে ব্যাপক সমালোচনা। সবার এমন সমালোচনায় খুব বেশী বিরক্ত হয়েছেন টাইগারদের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তবে মাশরাফি ভালো পারফরম্যান্স না করতে পারায় সবার এমন সমালোচনায় খুব একটা হতাশ নন কোচ কোর্টনি ওয়ালশ।
গত শুক্রবার এক সংবাদ মাধ্যমকে তিনি বলেন,মাশরাফি কেমন লড়াকু সেটা আমরা সবাই জানি। অধিনায়ক হিসেবে সব সময় সে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। ক্যারিয়ারে বহুবার ভালো বোলিং করে ম্যাচ জিতিয়েছে। হৃদয় দিয়ে সে দলকে নেতৃত্ব দেয়। আমার মনে হয় ওকে নিয়ে খুব দ্রুতই সমালোচনা হচ্ছে।
কিন্তু সমালোচনার আঘাতে কতটা বিধ্বস্ত হয়েছে মাশরাফি সেটা অনুশীলনের সময়ই বেশ বোঝা গিয়েছে। ফিল্ডিং কোচ রায়ান কুক শর্ট ফিল্ডিং অনুশীলন করাচ্ছিলেন তখন মাশরাফি তার একটি মিস করতেই এক পাশ থেকে আওয়াজ এলো- আন্দ্রে রাসেলের ক্যাচ ফেলে দিলেন তো! এই ক্যাচ মিসেই সেমিফাইনাল থেকে আউট আপনারা। মাশরাফি কাছে এসে বললেন, ‘ক্যারিয়ার থেকেই তো আউট’! মাশরাফি যে অভিমান করে কথাটা বলেছেন-সেটা নিশ্চিত ভাবেই বোঝা যাচ্ছে।
