মাশরাফির যতোদিন ইচ্ছে খেলবে, বোর্ডের আপত্তি নেই- আকরাম

মাশরাফির ক্যাপ্টেন্সি নিয়ে যে কারোরেই কোন মাথাব্যাথা নেই। কেননা ক্যাপ্টেন হিসেবে দারুণ তিনি। তবে এই বিশ্বকাপেই মাশরাফির শেষ বিশ্বকাপ হওয়ার কথা ছিলো।

তবে এই ব্যাপারে মুখ খুলেছেন আকরাম খান। এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘মাশরাফির বিষয়ে বোর্ডের অবস্থান ও বক্তব্য একদম পরিষ্কার। জাতীয় দল থেকে সরে দাড়ানোর বিষয়টি একান্তই তার নিজের। সে যখন মনে করবে, অবসর নেবে। বোর্ড এ ব্যাপারে মাশরাফির প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখাবে।’

মাশরাফিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অনেক বড় ক্রিকেটার আখ্যা দিয়ে আকরাম বলেন, ‘মাশরাফি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গ্রেটেষ্ট ক্রিকেটার। আর আমাদের গ্রেটেষ্ট ক্যাপ্টেন। বাংলাদেশের ক্রিকেটে তার অবদান অনেক। বিসিবি তথা আমরা তার অসামান্য অবদানের কথা সব সময় মনে রাখি। তার প্রতি বোর্ড শ্রদ্ধাশীল।

কাজেই অবসর বা জাতীয় দল থেকে সরে দাড়ানোর বিষয়টি পুরোপুরি মাশরাফির ওপর ছেড়ে দেয়া আছে। মাশরাফি যখন যেদিন মনে করবে, সেদিনই অবসর নিতে পারবে। মাশরাফি যা মনে করে, সেটাই হবে। বোর্ডের কাজ হলো, তাকে সর্বোচ্চ সম্মান জানানো। আমরা তা করছি শেষমুহূর্ত পর্যন্ত করে যাব।’