মাশরাফির পর রুবেলের আঘাত

ব্যাট হাতে বাংলাদেশেকে ২৭৯ রানের ফাইটিং স্কোর এনে দিয়েছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বোলিংয়ে দারুণ শুরু এনে দিলেন মাশরাফি বিন মুর্তজা, মেহেদী মিরাজ ও রুবেল হোসেন। মাশরাফির পর ওয়েস্ট ইন্ডিজ শিবিরে আঘাত হানলেন রুবেল।

ক্রিজে স্থায়ী না হতেই ফিরিয়ে দিলেন শাহ হোপকে। শেষ খবর পর্যন্ত ১৩ ওভার শেষে ৪৫ রান করেছে স্বাগতিকরা। ক্রিস গেইল ১২ ও হেতমায়ার ২ রান নিয়ে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান।