মাশরাফিদের অটোগ্রাফ নিতে অপেক্ষায় ব্রিটিশ ভক্ত

মাঠে গড়িয়েছে বিশ্বকাপ। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। টাইগারদের খেলা দেখতে স্টেডিয়ামে উপচে পড়া ভিড় করেন ভক্তরা। দেখে মনে হচ্ছিল যেন মিরপুরে খেলছে বাংলাদেশ দল।

দেশের ভক্তদের পাশাপাশি বাংলাদেশের দলের বিদেশেও ভক্ত আছে। মাশরাফিদের অটোগ্রাফ নিতে অপেক্ষায় ব্রিটিশ ভক্ত। তেমনি দুই জন ব্রিটিশ নাগরিক অলিভার ও ড্যানিয়েল। বাংলাদেশ দলের সঙ্গে দেখা করতে, প্রিয় খেলোয়াড়ের অটোগ্রাফের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন বাংলাদেশ দলের টিম হোটেলে লবিতে।

অবশ্য বাংলাদেশ দল তাদের নিরাশ করেননি। ভক্তের চাহিদা পূরণ করতে টাইগার হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানকে অটোগ্রাফ দিতে দেখা গেছে।