মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে তিনি ‘মানবতার ফেরিওয়ালা’

মালয়েশিয়ার সাধারণ মানুষের কাছে ‘মানবতার ফেরিওয়ালা’ ওস্তাদ ইবিট লিও।

ইবিট লিও ইতোমধ্যে নিজেকে জনগণের কাছে মানবিক মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠেছেন নিজ গুণে।

বি’প’দে-আ’পদে সহযোগিতার হাত বাড়িয়ে ছুটে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে।সুদর্শন সুন্নাতি দাঁ’ড়ি ও ক্যাপ এবং

কুর্তা পোশাকে জনপ্রিয় এই ওস্তাজ ইবিট লিও তার পারিবারিক অনুপ্রেরণায় মানব কল্যাণ ও ইসলামি দাওয়াতের কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই বিখ্যাত উক্তিটি যেন মিলে যায় ওস্তাজ ইবিট লিও’র সাথে।

একজন সমাজসেবক ও ধর্ম প্রচারক সৎ, ন্যায়-নীতিবান, উদার সমাজ সংস্কারক মালয়েশিয়ায় সর্বপরিচিত। দেশটির সুশীল সমাজ, তরুণ-নবীন, যুব-প্রবীণ সমাজে রয়েছে তার যথেষ্ট সুনাম।