মালয়শিয়া আছি ৮ বছর পুর্ন হলো, এমনও দিন গেছে পুলিশের ভ’য়ে ভাত ফেলে জ’ঙ্গ’লে পা’লাতে হয়েছে

মালয়শিয়া আছি ৮ বছর পুর্ন হলো। ২০ লাক্ষ টাকার উপরে ইনকাম করছি। ১৪ লাক্ষ টাকা খরচ করে বিল্ডিং করছি। এখন দেশে জেতে চাইলে বাবা মা বলে দেশে এশে কি করবি আরো ৪/৫ বছর থেকে আয়।

দেড় বছরের ছেলেটা কে রেখে আসছি এখন ছেলের বয়স সারে ৯ বছর। ছেলে টা কে আদর দিয়ে বড় করতে পারিনি। বউ এর কথা না হয় বাদই দিলাম। টাকা বউর কাছে দিলে মা বেজার হয় আবার মাকে দিলে বউ বেজার হয়। সুধু দিয়ই গেলাম।

কি পেলাম তা কেউ খোজ নিল না। মাগো তুমি তো জান না এমনও দিন গেছে পুলিশের ভ’য়ে ভাত ফেলে জ’ঙ্গ’লে পা’লাতে হয়েছে। কখনও বলিনি কস্ট পাবে বলে। হায়রে প্রবাস। প্রবাসে এশে জীবন যৌ’ব’ন সবই দিলাম।

কি পেলাম তা নিজেও জানি না।

আমার মনে হয় আমার লাইফের সাথে অনেকেরই মিলে জাবে।

©️ নীল আকাশ ( গ্রুপ থেকে)