মোরগের কাছে মানুষের মৃ’ত্যু। অ’বিশ্বাস্য হলেও এটাই সত্যি। সম্প্রতি এমন ঘট’না ঘটে’ছে ভারতের তে’লেঙ্গনা রাজ্যের লোথুনুর গ্রামে। এই ঘ’টনার পর পুলিশ আ’টকও করেছে মোরগটিকে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, অবৈধ মোরগ লড়াইয়ের জন্য পায়ে ছু’রি বাঁধা একটি মোরগ তার মালিককে হ’ত্যা করেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা বি জীবন বিবিসিকে জানিয়েছেন, প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্য নিজের মোরগকে প্রস্তুত করছিলেন ওই ব্যক্তি। এ সময় মোরগটি ছাড়া পাওয়ার চেষ্টা করলে এর পায়ে বাধা ৩ ইঞ্চির ধারালো ছুরি ওই ব্যক্তির কুঁ’চকিতে ঢু’কে যায়।
গু’রুত’র আ’হ’ত অ’বস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত র’ক্তক্ষ’রণে তার মৃ’ত্যু হয়। ওই মোরগ লড়াইয়ের সঙ্গে জড়িত ১৫ জনকে খুঁ’জছে পু’লিশ। ঘ’টনার পর মোরগটিকে থা’নায় নিয়ে যাওয়া হয়। পরে একটি পোল্ট্রির ফার্মে পাঠিয়ে দেওয়া হয়। বিচারকার্য চলাকালীন মোরগটিকে সাক্ষ্য হিসেবে আদালতে হাজির করা হবে বলে জানান জীবন।
