দেখুন তো, এই ছবিটির পাত্রপাত্রীদের চিনতে পারেন কি-না? অনেকেই চিনবেন। হ্যাঁ, এঁরা বনি কাপুর, শ্রীদেবী এবং…..। এবং তাঁদের কোলে একটি ফুটফুটে মেয়ে। কে এই মেয়েটি? অনেকেই ইতিমধ্যে ধারণা করে ফেলেছেন। হ্যাঁ, এই মেয়েটিই বনি কাপুর ও শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর।
এখন আপনি প্রশ্ন করতে পারেন, এতদিন পর কেন এই ছবিটি প্রকাশ্যে এলো। এর কারণ হলো, আজ ভেটেরান বলিউড ডিভা প্রয়াত শ্রীদেবীর জন্মদিন। বেঁচে থাকলে আজ ৫৫-তে পা দিতেন গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত শ্রীদেবী।
মা’র জন্মদিন উপলক্ষে সদ্য বলিউডের সোনালি জগতে পা রাখা ২১ বছর বয়সী মেয়ে জাহ্নবী এই ছবিটি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেন। তবে ছবিটি শুধু শেয়ার করেছেন জাহ্নবী, কোনো ক্যাপশন ব্যবহার করেননি।
১৯৬৩ সালের ১৩ আগস্ট ভারতের শিভাকাশিতে জন্ম নেন বলিউড ডিভা ও একসময়ের স্বপ্নকন্যা। অসংখ্য সুপারহিট ছবি উপহার দেন তিনি।
