মায়ের পরকীয়া দেখে ফেলল সন্তান, অতঃপর….ঘটলো এক ভয়ানক কান্ড

পরকীয়া প্রেমিকের সঙ্গে মাকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হতে হলো ৭ বছরের এক শিশু। নৃশংস ঘটনাটি ঘটেছে ভারতের পুরুলিয়া কেন্দার কোনাপাড়ায়। ঘটনার পর থেকেই নিখোঁজ শিশুটির মা।

দেশটির পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করা হয় ৭ বছরের শিশুকে। খুনের অভিযোগ উঠেছে মায়ের প্রেমিকের বিরুদ্ধে। আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় তাকে খুন করা হয়ে বলে প্রাথমিক তদন্তের পর জানিয়েছে পুলিশ।

ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযুক্ত প্রেমিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।