হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে স্থানীয় থানায় নেয়া হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) রাত ১০টার দিকে তাকে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় নিয়ে যায় পুলিশ। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতার বা জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নেয়া হয়নি।
এ বিষয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোনায়েম খান জানান, গত রাতে ৯টার দিকে থানার ওসি কল করে তার সঙ্গে ওলিয়ার রহমানে বাড়িতে যেতে বলেন। কিন্তু এরপর আমাকে কিছু জানানো হয়নি। পরে শুনেছি, ওলিয়ার রহমানকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদুজ্জামান বলেন, তাকে গ্রেফতার বা জিজ্ঞাসাবেদের উদ্দেশ্যে থানায় আনা হয়নি। ঢাকা থেকে তার সঙ্গে কথাবার্তার জন্য টিম আসবে।
