ইসলামী শরিয়তের আলোকে মাওলানা মামুনুল হকের বিয়ে পরিপূর্ণ শুদ্ধ হয়েছে বলে নিশ্চিত হয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। এ নিয়ে বিভ্রান্তির কোনও অবকাশ নেই বলেও মন্তব্য করেন তারা। সোমবার (৫ এপ্রিল) ঢাকায় ঢাকা হেফাজতের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা বৈঠক করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে মামুনুল হকের ‘বিবাহ পরিপূর্ণ শুদ্ধ মর্মে নিশ্চিত’ হওয়ার দাবি করলেও তা প্রথম না দ্বিতীয় বিবাহ এ বিষয়ে পরিষ্কার করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।
সোমবার (৫ এপ্রিল) দুপুরে হেফাজতের ঢাকার কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা জরুরি বৈঠক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়ায় মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এই মাদ্রাসাটি পরিচালনা করেন মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক।
হেফাজতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর সভাপতিত্বে সভায় নেতারা বলেন, মাওলানা মামুনুল হক গত ৩ এপ্রিল তার স্ত্রীকে নিয়ে সোনারগাঁও রিসোর্টে গিয়েছিলেন।
ইসলামী শরিয়তের আলোকে তার বিবাহ পরিপূর্ণ শুদ্ধ মর্মে আমরা নিশ্চিত হয়েছি। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই। দেশের যে কোনও নাগরিক তার স্ত্রী-পরিবার নিয়ে যে কোনও স্থানে যাওয়ার অধিকার রাখেন।
তারা বলেন, জাতীয় সংসদে একজন নাগরিকের ব্যক্তিগত বিষয়কে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এটা জনগণ আশা করেনি। আমরা এ বক্তব্য প্রত্যাহার করার আহবান জানাই।
হেফাজত নেতারা আরও বলেন, ২৬, ২৭, ২৮ মার্চ বায়তুল মোকাররম, হাটহাজারী, ব্রাহ্মণবাড়িয়া, মুন্সিগঞ্জসহ সারাদেশে হেফাজত কর্মী ও প্রতিবাদী মানুষের ওপর হামলা করা হয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়া ও হাটহাজারীতে ২০ জন মারা যান।
এসব হ’ত্যাকা’ণ্ড ও হা’ম’লার বিষয়ে বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সারাদেশের বিভিন্ন স্থানে আমাদের অসংখ্য কর্মীদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে হবে।
