মামুনুলের কর্মকান্ড আলেম সমাজকে হেয় করেছে: আহলে সুন্নাত

নারায়নগঞ্জের হোটেলে হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মামুনুল হকের কর্মকান্ড ইসলাম ও আলেম সমাজকে কলংকিত করেছে। এমন দাবি করেছে আহলে সুন্নাত ওয়াল জামাআত।

রবিবার (৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলেন, বারবারই হেফাজতের আচরণে বিব্রত হয়েছেন দেশের আলেমরা। ক্ষুন্ন হয়েছে ইসলামের ভাবমূর্তি।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে চালানো তান্ডবলীলায় জড়িত হেফাজত কর্মীদের বিচার দাবি করেন বক্তারা। সংগঠনের মুখপাত্র মোছাহেব উদ্দিন বখতিয়ার ও স্ট্যান্ডিং কমিটির সদস্য এম এ মতিনসহ নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: টিকা নেওয়ার ২ মাস পর করোনায় আক্রান্ত এমপি চুমকি ভ্যাকসিন নেওয়ার এক মাস ২২ দিন পর বাংলাদেশ আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।

রোববার সকালে মেহের আফরোজ চুমকির করোনা পজিটিভ রিপোর্ট আসে। সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবু বকর চৌধুরী এবং কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।

সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে করোনার টিকাদান কর্মসূচির শুরু হয়।

প্রথম দিনই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের শরীরে করোনা ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে কালীগঞ্জ উপজেলায় টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছিলেন মেহের আফরোজ চুমকি।

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচএম আবুবকর চৌধুরী এবং কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির করোনার কোনো উপসর্গ ছিল না।