মান্নার ‘আম্মাজান’কেই স্মরণ রেখেছেন জিৎ

কলকাতার তারকা অভিনেতা জিৎকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের ছবি দেখেন কিনা! এই প্রশ্নের জবাবে তিনি বলেন, সব ছবি দেখা হয়না। তবে কিছু কিছু ছবি দেখেছি।

জিৎ বলেন, যেসব ছবি দেখেছি নাম মনে পড়ছে না। তবে এই মুহুর্তে মনে পড়ছে মান্না অভিনীত ও কাজী হায়াৎ পরিচালিত ছবি আম্মাজানের কথা। ছবিটি দেখে আমার খুব ভালো লেগেছে। জিতের সঙ্গে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।