মাদ্রাসা ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত! অতঃপর…

রাস্তায় দাঁড়িয়ে প্রায় সময়ই বিরক্ত করা, ক্লাসে যাওয়ায় বাধা। এগুলো ছিল তার দৈনিক কাজ।সাতক্ষীরার তালায় এক মাদ্রাসা ছাত্রীকে উত্ত্যক্ত ও স্পর্শকাতর স্থানে স্পর্শ করার দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ জুলাই) তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আকরাম নিকারী, সে তালা উপজেলার জেয়ালানলতা গ্রামের হাফিজুল নিকারীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তালা সদর ইউপির আটারই গ্রামের জে,এন,এন দাখিল মাদ্রাসায় পড়ুয়া ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের সময় অভিযুক্ত আকরাম প্রতিনিয়ত নানা ভাবে উত্তক্ত করে আসছিল। সোমবার (১৬ জুলাই) মাদ্রাসায় যাওয়ার সময় এ বখাটে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়াসহ আরও নানা ভাবে লাঞ্চিত করে।

ঘটনাটি স্থানীয়দের নজরে আসলেই তারা এই বখাটে যুবককে স্থানীয় মাদ্রাসা প্রাঙ্গণে বেঁধে রাখে। পরবর্তীতে তালা থানা পুলিশ তাকে আটক করে নিয়ে এসে ভ্রাম্যমাণ আদালতে প্রেরণ করেন। ভ্রাম্যমাণ আদালত তাকে ১ বছর কারাদণ্ড প্রদান করেছে। তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন বিষয়টি নিশ্চিত করেছেন।