‘মাথা ঠান্ডা করো, অবসর নিও না মেসি’

জাতীয় একসময় দু‘জন ভালো বন্ধু ছিলেন। দু‘জনের রসায়নটাও জমতো বেশ। কিন্তু কোচদের একগুয়েমির কারণে বারবার অবহেলিত হতে থাকে কার্লোস তেভেজ। একসময় নিভৃতি আলোচনার বাইরে চলে যান সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাস তারকা। তবে দলের বাইরে থাকলে মেসি, আগুয়েরোদের জন্য মন কাঁদে তেভেজের। বিশ্বকাপে দেশের এমন পারফরম্যান্সে হতাশ এই স্ট্রাইকার।

তবে প্রাণভোমরা লিওনেল মেসির প্রতি তার অনুরোধ মেসি যেন অন্তত আর একটা বিশ্বকাপ খেলে। মেসি যেন বিদায় না নেয়। দ্বিতীয় রাউন্ড থেকে আর্জেন্টিনার বিদায়ের পর মেসি এতটাই ভেঙে পড়েছেন যে, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেয়ার চিন্তাভাবনা করছেন তিনি!

বিশ্বমঞ্চ থেকে বিদায় নেয়ার পর মেসি একদম চুপচাপ থাকায় গুঞ্জনটা আরো মাথাচাড়া দিয়ে উঠেছে।খবরটি জাতীয় দলে তার একসময়ের সতীর্থ কার্লোস তেভেজের কানেও পৌঁছেছে। তা বেজায় বেখাপ্পা ঠেকছে এই স্ট্রাইকারের কাছে। ছোট ম্যাজিসিয়ানকে অবসর না নিতে জোরালো আর্জিও জানিয়েছেন তিনি।

ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তেভেজ বলেন, আমি মনে করি, নিজেকে নিয়ে আরো ভাববে লিও। খুব ভেবেচিন্তেই ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেবে। তার হতাশ হওয়ার কিছু নেই। কারণ, তার একার পক্ষে দলকে চ্যাম্পিয়ন করা বা সোনালী ট্রফি জেতানো সম্ভব নয়। বিশ্বকাপে ভরাডুবির জন্য আমরাই দায়ী। আমাদেরই ভুল, তাকে আমরা বুঝতে পারি না ‘

মেসির এখন বয়স ৩১। কাতার বিশ্বকাপ আসতে আসতে তার বয়স হবে প্রায় ৩৫। অনেকেই মনে করছেন, বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে ফুটবলের বরপুত্রের ফর্মও পড়তির দিকে অগ্রসর হবে। তবে তাদের সঙ্গে একমত নন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা, আর্জেন্টিনাকে দেয়ার মতো এখনো অনেক কিছু আছে মেসির। তাকে এখনো আমাদের দরকার। সেই আলবিসেলেস্তেদের প্রাণ। কোনো সন্দেহ নেই, ও আমাদের সবচেয়ে বড় আদর্শ। আশা করি, সে দেশের হয়ে খেলা চালিয়ে যাবে। অভিষ্ট লক্ষ্য পূরণে সচেষ্ট হবে।

এসময় মেসিকে মাথা গরম না করে ঠাণ্ডা রাখার পরামর্শ দেন তেভেজ।পূর্ণ বিশ্রামে থাকতে বলেন। ক্লান্তি-অবসাদ কাটিয়ে জাতীয় দলের জার্সিতে ফের মেসিকে দেখতে চান এই স্ট্রাইকার।