এবারের বিশ্বকাপে সবচেয়ে গতিশীল বোলার বললেও ভূল বলা হবে না ক্যারবীয় বংশদ্ভুত ইংল্যান্ডের পেসার জোরফা আর্চারকে।
ঘন্টায় ৯০ মাইল গতিতে বোলিং করেন এই গতিদানব। তারই গতিতে পরাস্থ হয়ে মাথায় আঘাত পেয়ে ব্যাটিং রেখে মাঠ থেকে বেড়িয়ে গেছেন দক্ষিন আফ্রিকার ওপেনার হাশিম আমলা।
ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৩১২ রানের জবাবে দক্ষিন আফ্রিকার ইনিংসের ৪র্থ ওভারে ঘটনা। আর্চারের ১৪৫ গতির বলে পুল করতে গিয়ে মিস করে হেলমেটে আঘাত পান আমলা।

এরপরই ফিজিওর সঙ্গে মাঠ থেকে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ থেকে বেড়িয়ে যান তিনি।
এর আগে জেসন রয়, জো রুট, ইয়ন মরগ্যান এবং বেন স্টোকসের ৪ ফিফটির সঙ্গে বাকিদের ছোট ছোট ইনিংসে ভর করে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৮ উইকেট হারিয়ে ৩১১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।
ফর্মের তুঙ্গে থাকা ইংলিশদের হারাতে দক্ষিণ আফ্রিকাকে করতে হবে ৩১২ রান।
স্বাগতিকদের সংগ্রহটা ধরাছোঁয়ার মধ্যেই রাখার কৃতিত্ব লুঙ্গি এনগিডি, ইমরান তাহির ও কাগিসো রাবাদার। লুঙ্গি ৩টি ও রাবাদা-তাহির নিয়েছেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাটিংয়ে নেমে দক্ষিন আফ্রিকার সংগ্রহ ৪ ওভার শেষে বিনা উইকেটে ১৪ রান।
ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার, বেন স্টোকস, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, লিয়াম প্লাংকেট।
দক্ষিণ আফ্রিকা একাদশ : হাশিম আমলা, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), রসি ফন ডার ডাসেন, জেপি ডুমিনি, আন্দেলো ফেহলুখায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।
