মাত্র ৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে ভারত

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ দ্বিতীয় দিন আবার ব্যাটিংয়ে নেমে ইনিংসের বাকি ৩.৫ ওভারে আরো ২৮ রান যোগ করে ২৩৯ রানে নিজেদের ইনিংস শেষ করে নিউজিল্যান্ড।৷ ফলে ভারতের সামনে টার্গেট দাঁড়ায় ২৪০ রানের।

তবে ২৪০ রানের লক্ষ্যে শুরুতেই দারুণ হোচট খেয়েছে ভারত। মাত্র মাত্র ৫ রানে রোহিত-কোহলি ও রাহুলকে হারিয়েছে তারা। হেনরির বলে ১ রানে রোহিত কট বিহাইন্ড হওয়ার পরের ওভারে কোহলিকে এলবি ডাব্লিউয়ের ফাদে ফেলেন বোল্ট। এরপর রাহুলকে ফেরান হেনরি।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের স্কোর: ৫/৩ (৩.১)

এর আগে গতকাল টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি কিউইরা। শুরু করে টেস্ট মেজাজে। প্রথম ১০ ওভারে তুলে মাত্র ২৭ রান। দ্বিতীয় উইকেট অধিনায়ক উইলিয়ামসন ও হেনরি নিকোলস ৬৮ রান যোগ করলেও তা ছিল খুবই ধীরগতির। ৫১ বলে ২৮ করে নিকোলস ফিরে গেলে উইলিয়ামসনের সাথে ৬৫ রান যোগ করেন রস টেইলর।

নিজের ফিফটি তুলে ৬৭ রান করে উইলিয়ামসন ফিরে গেলে কিউই ইনিংসকে টেনে নিয়ে যান রস টেইলর। তিনি করেন ৯০ বলে ৭৪ রান। আজ শেষদিকে কোন ব্যাটসম্যান ঝড়ো ইনিংস না খেলতে পারায় নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৩৯ রান করে নিউজিল্যান্ড।

ভারতের ভুবনেশ্বর কুমার ৩টি উইকেট লাভ করেন।