মাতালের ফার্স্ট লুক প্রকাশ

আসছে ঈদে মুক্তির অপেক্ষায় আছে পাঁচটি সিনেমা। এর মধ্যে যোগ হতে পারে সাইমন সাদিকের ‘মাতাল’। বড় উৎসবে ছবিটি মুক্তি দেয়ার জন্য উঠেপড়ে লেগেছেন প্রযোজকরাও। শাহীন সুমন পরিচালিত এই ছবিটিতে সাইমনের বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়িকা অধরা খান। ছবিটির প্রচারণা চলছে বেশ কিছুদিন থেকেই। এবার প্রকাশ পেল ছবিটির ফার্স্ট লুক।

প্রকাশিত এই পোস্টারে রোমাঞ্চিত লুকেই দেখা গেছে সাইমন ও অধরাকে। এছাড়াও পোস্টারে দেখা যাচ্ছে মিশা সওদাগর, শিপন মিত্রসহ আরও কয়েক জনকে। ছবিটির বোতল আকৃতির নামলিপিও আলাদা ভাবে নজর কেড়েছে দর্শকের।

সাইমন বলেন, ‘সিনেমাটির প্রথম লুক প্রকাশ পেল। অনেকেই প্রশংসা করছেন। আমাদের ছবিটিও সবার ভালো লাগবে।’