মাঠে নামার আগে সুখবর পেল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। লন্ডনের কেনিংটন ওভালে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে।

কিন্তু মাঠে নামার আগে দুঃসংবাদ পেয়েছিল দুই দল। কেননা আজকের ম্যাচে বৃষ্টির জোর সম্ভাবনা ছিল। তবে এখন সেখানকার আকাশ পরিষ্কার আছে, এমনকি সূর্যও উঠেছে। কিন্তু ম্যাচে বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে।

বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছিল। অন্যদিকে ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও বৃষ্টি আঘাত করেছিল।

উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায়। অন্যদিকে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড