একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছেন বাংলাদেশ টাইগাররা। গায়ানায় দুদলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায়। এ ম্যাচে জিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। মাঠে নামার আগে এমনই আশার বাণী শোনালেন অলরাউন্ডার সাব্বির রহমান।

সাব্বির বুধবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে এই আশার বাণী শোনালেন সাব্বির। সেখানে লিখেছেন, ‘সিরিজ জয় করতে আজ আমরা মাঠে নামবো। সবাই আমাদের জন্য দোআ করবেন যাতে আমরা আমাদের সেরাটা দিতে পারি।’
এরপর কমেন্ট বক্সে নানা মন্তব্য আসতে থাকে। ভক্তদের ভরসা আছে সাব্বিরের ওপর। সবুজ নামে একভক্ত লিখেছেন, ‘দলের প্রয়োজনে আপনি সবসময় জ্বলে উঠেন যেমনটা গতকাল ভুল আউট হয়েও জ্বলে উঠেছিলেন। আজও এমন প্রয়োজনে আশাকরি জ্বলে উঠবেন !’
মোহাম্মদ পারভেজ নামে একজন লিখেছেন, ‘দোআ ও শুভ কামনা রইলো ! তোমাদের এই টিমটাকে ভালোবাসি খুব ! খারাপ সময় ভালো সময় সবসময় পাশে আছি ! একবার ভালোবাসলে ফেরত নেয়া যায় না ! আবারো শুভ কামনা রইল !’
