ঘূর্ণিঝড় বুলবুল প্রায় পৌঁছে গেছে বাংলাদেশে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৯ নং বিপদসংকেত ও মংলা-পায়রা বন্দরে ১০ নম্বার মহবিপদ সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। ধারণা করা হচ্ছে আজ শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার আগে পরে ঝড়টি ১৫০ কিলোমিটার বেগে উপকূলীয় অঞ্চলে আ’ঘাত হানতে পারে।
এর আগে, দু’র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের মুখে বাংলাদেশের অ’তিঝুঁ’কিপূর্ণ জে’লাগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী, পিরোজপুর ও ভোলা। তিনি আরো জানান, বুলবুলের কারণে ৫ থেকে ৭ ফুট উঁচু জলোচ্ছ্বাস এই জে’লাগুলোতে আ’ঘাত করতে পারে।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টায় সচিবালয়ে দু’র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে জরুরি সভা ডা’কা হয়। এতে ঘূর্ণিঝড় বুলবুলের কারণে উপকূলবর্তী খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনাসহ ১৩টি জে’লায় ২ হাজার প্যাকেট করে মোট ২৬ হাজার প্যাকেট শুকনা খাবার এবং প্রতি জে’লায় ৫ লাখ টাকা করে অগ্রিম বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়।
