ওমানে ম’র্মা’ন্তি’ক সড়ক দুর্ঘ’টনায় প্রবাসী পাঁচ বাংলাদেশির প্রা’ণহা’নির ঘট’না ঘটেছে। এ ঘ’টনায় আ’হ’ত হয়েছেন আরও কয়েকজন। আ’হ’তদের মধ্যে দুইজনের অবস্থা আ’শঙ্কাজনক। দুর্ঘট’নায় যারা প্রাণ হারিয়েছেন তারা হলেন- মো. ওমর ফারুক, মিনহাজ, মামুন, মিলাদ ও রুবেল।
এরা সবাই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টার দিকে দেশটির দুকুমের একটি সড়কে এই দু’র্ঘটনা ঘটে। নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, আরব সাগর থেকে মাছ ধরে ফেরার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তারা এই দু’র্ঘটনার শি’কার হন।
গাড়িতে ১০ জন প্রবাসী বাংলাদেশি ছিলেন। তার মধ্যে পাঁচজনের মৃ’ত্যু হয়। বাকি পাঁচজন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আ’শঙ্কাজনক বলে জানা গেছে।
