মনে হচ্ছে আমরা পৃথিবীর শেষ প্রান্তে এসে পড়েছি : মোনালিসা

বিনোদনঃ ১- দেশের অন্যতম জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা। হুট করেই যুক্তরাষ্ট্রে ২০১৩ সালে পাড়ি জমান তিনি। নিউইয়র্কে সেফোরা নামের একটি আন্তর্জাতিক মেকআপ প্রতিষ্ঠানে বিউটি উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

শুরুটা মেকআপ আর্টিস্ট দিয়ে হলেও ৪ বছর অনেকটা সিঁড়ি পেরিয়ে এখন তিনি বিউটি অ্যাডভাইজার। সারা বিশ্বে চলমান করোনা প্রাদুর্ভাবে শঙ্কিত হয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছেন সেসব কথা।

২- জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোনালিসা লিখেছেন, দিন দিন আমাদের চারপাশটা অপরিচিত হয়ে উঠছে। এখন প্রতি সকালে ঘুম থেকে উঠে চিন্তা করি, আমি এখনো বেঁচে আছি। জানালা দিয়ে বাইরে তাকালেই খা খা করে। রাস্তাশূন্য, মানুষ নেই, গাড়ি নেই, নেই সংগীত।

মানুষ মারা যাচ্ছে প্রতিদিন, দিন দিন পৃথিবী যেন এক অন্য পৃথিবীটা, যেন এলিয়েনদের গ্রহ হয়ে আসছে। মনে হচ্ছে আমরা পৃথিবীর শেষ প্রান্তে এসে পড়েছি, হে আল্লাহ কখন এই অবস্থা ঠিক হবে? কবে আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবো? পৃথিবীর এমন অবস্থা আমি জীবনে কখনোই দেখিনি। কেউ জানে না কাল কী হবে, কে আক্রান্ত হবে, কে মারা যাবে… কেউ জানে না।