জেলার চিরিরবন্দরে শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধ*র্ষণের অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় চিরিরবন্দর থানায় শ্বশুরের বিরুদ্ধে ধ*র্ষণের অভিযোগে মামলা করেছেন ওই পুত্রবধূ। অভিযুক্ত শ্বশুরকে গ্রে*** করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বালাপাড়ায় মৃ*ত রহমতুল্লাহর ছেলে মো. শফিকুল ইসলাম ছফু (৫০) তার পুত্রবধূকে ধ*র্ষণ করেন।
নি*র্যাতিত গৃহবধূ বলেন, তিন মাস আগে আমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আমার শ্বশুর প্রায়ই আমার দিকে আড় চোখে তাকাতেন। অথচ আমি আমার শ্বশুরকে নিজের বাবার মতোই দেখাশোনা করতাম।
তিনি বলেন, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আমার শ্বশুর আমার স্বামীকে নিকটস্থ সুইহারি বাজারে কাঁঠাল আনতে আর আমার দেবরকে পান-বিড়ি ও ওষুধ আনতে বাজারে পাঠান।
ওই সময় আমি ঘর ঝাড়ু দিয়ে বাড়ির আবর্জনা বাইরে ফেলার জন্য প্রস্তুতি নেই। এমন সময় হঠাৎ আমার শ্বশুর পেছন থেকে এসে আমার মুখ চেপে ধরে তার শোয়ার ঘরে নিয়ে যান।
গৃহবধূ আরো বলেন, আমার শ্বশুর আমাকে জোরপূর্বক তার ঘরে নিয়ে হাতে ছিটকিনি লাগিয়ে এবং মুখ চেপে ধরে ধ*র্ষণ করেন। এসময় আমি চিৎকার করতে চাইলে আমাকে তার বাড়িতে ঘর-সংসার করতে দেবে না বলে হুমকি দেন। ধ*র্ষণ করার পর আমি বিষয়টি কাউকে জানালে আমার শ্বশুর আমাকে রাতের অন্ধকারে খু** করবে বলেও হুমকি দেন।
এজাহারে তিনি আরও বলেন, আমি চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে আসলে প্রতিবেশী দুই নারী এগিয়ে আসেন। এসময় আমার শ্বশুর শফিকুল ঘর থেকে বের হয়ে দ্রুত পালিয়ে যান।
এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারেসুল ইসলাম বলেন, শ্বশুর কর্তৃক পুত্রবধূকে ধ*র্ষণের একটি মামলা হয়েছে। অভিযুক্ত শ্বশুরকে আ***ের পর সোমবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
