ভয়ংকর বিপদে দেবাশীষ

চরম বিপাকে পড়েছেন দেশের জনপ্রিয় উপস্থাপক ও চলচ্চিত্র পরিচালক দেবাশীষ বিশ্বাস। গত ২৩ জুলাই তার ভেরিফায়েড ফেসবুক আইডিটি হ্যাক হয়। এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন তিনি। কিন্তু বহুদিন পার হয়ে যাওয়ার পরও সেই আইডিটি উদ্ধার করতে পারেননি তিনি।

এ বিষয়ে দেবাশীষ জানালেন, আমি ভয়ংকর বিপদেই পড়েছি। আমার ফেইসবুক আইডিটি হ্যাকড হয়। এ নিয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরিও করেছিলাম। শিক্ষার্থীদের আন্দোলনের মাঝে হঠাৎ শুনলাম আমার আইডি থেকে নানা প্রকার দেশবিরোধী প্রচার, সরকারবিরোধী কথাবার্তা ছড়ানো হচ্ছে, যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

শিক্ষার্থীদের এই আন্দোলনকে ঘিরে দেবাশীষ বিশ্বাসের ফেসবুক আইডি থেকে ভুল তথ্য ছড়ানোর পাশাপাশি উসকানিমূলক বার্তাও পাঠানো হচ্ছে। তিনি বলেন, ‘আমার ফেইসবুক আইডি ১০ দিন আগেই হ্যাকড হয়। এ নিয়ে আমি থানায় জিডিও করেছি। আমি ব্যক্তিগতভাবে আইডি উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি।

দেবাশীষ জানান, সমস্যা দৃশ্যমান না হলেও শিক্ষার্থীদের আন্দোলনের কয়েক দিনের মাথায় ফেইসবুক থেকে উসকানিমূলক নানা পোস্ট আপলোড হতে থাকে। এ নিয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন তিনি। বাধ্য হয়ে রোববার বিকেলে আবার শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হই।

একই সঙ্গে আইডি থেকে যেকোনো ধরনের অশালীন বক্তব্যের কোনো পোস্ট এবং রাষ্ট্রীয় ও ধর্মীয় অবমাননামূলক কোনো বক্তব্য দিয়ে থাকলে এর জন্য তিনি দায়ী নন বলে জানান দেবাশীষ।’