ভ্যালেন্সিয়াকে হারালো ১০ জনের জুভেন্টাস

ম্যাচের ২৯ মিনিটের মাথায় বিতর্কিত এক সিদ্ধান্তে লালকার্ড দেখে মাঠ ছাড়েন জুভেন্টাসের অন্যতম ভরসা ক্রিশ্চিয়ানো রোনালদো। এরপরও জয়টা ঠিকই তুলে নিয়েছে মাসিসমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। ভাগ্যবিধাতা রোনালদোর সঙ্গে অবিচার করলেও জুভেন্টাসের জয়ে সেই তার প্রভাবটা খুব একটা বোঝা যায়নি।

‘এইচ’ গ্রুপের ম্যাচের ২-০ গোলের জয় পেয়েছে জুভেন্টাস। দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে।

ম্যাচের ২৯ মিনিটে রোনালদোর সঙ্গে ধাক্কা লেগে ডিবক্সের মধ্যে পড়ে যান ভ্যালেন্সিয়ার জেসন মুরিলো। এ সময় রোনালদো তার মাথায় আলতো করে ছুঁয়ে দেন। এতেই চরম প্রতিক্রিয়া দেখান মুরিলো। যেন তাকে সাংঘাতিকভাবে আঘাত করা হয়েছে। রেফারিও সঙ্গে সঙ্গেই লাইনম্যানের সঙ্গে কথা বলেই রোনালদোকে লালকার্ড দেখান। পরে ভিডিওতে দেখা যায় রোনালদো কিছুটা ক্ষিপ্রতার সঙ্গে এলেও তার মাথায় হাত রেখেছেন আলতোভাবে!

পরে স্পট কিকে ৪৫তম মিনিট ও ৫১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় পেয়ে দেন পিয়ানিচ। ভ্যালেন্সিয়াও একটি পেনাল্টি পেয়েছিলেন। কিন্তু তারা সেই পেনাল্টি থেকে গোল তুলে নিতে সক্ষম হয়নি।