শাহরুখ খানের মেয়ে সুহানা। এই সময়ে বেশ মাতামাতি তাকে নিয়ে। অবশ্য, তার একটি কারণও রয়েছে। তিনি ক্যামেরায় ‘হট রূপে’ ধরা দেন। কখনো সুইমিং পুলের পাশে কখনো সফরে বেশ ‘বোল্ড’ রূপে দেখা গেছে এই কন্যাকে।
তবে এবার আবারো আলোচনায় আসলেন সুহানা। ভোগ প্রচ্ছদে নগ্ন হয়ে সে আলোচনা। সেখানে একেবারেই হট ফটোশুটে হাজির হয়েছেন তিনি। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো সুহানার বাবা শাহরুখই এই ম্যাগাজিনটির লঞ্চ করলেন।
করণ জোহরের বড় ব্যানারেই বলিউডে অভিষেক হতে পারে সুহানার। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা এখনো হয়নি।
এদিকে, শাহরুখ তার টুইটারে কভার পেজে সুহানার ছবি সম্বলিত ম্যাগাজিন হাতে নিজের একটা ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, “ওকে আজ আরো একবার হাতে তুলছি।”
তাছাড়া মা গৌরি খানও সুহানার একটা ছবি শেয়ার করে ম্যাগাজিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। ম্যাগাজিনের জন্য সুহানা যে ফটোশুট করেছেন তার দুটি ছবি সামনে এসেছে। এগুলোতে খোলামেলা রুপে সুহানাকে আবিস্কার করা গেছে, যা নিয়ে চলছে জোর আলোচনা-সমালোচনা।
