ভিক্ষুকদের অর্থ খাবার দান করলেন সারা

খুব শিগগির রণবীর সিংয়ের বিপরীতে ‘সিম্বা’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সাইফ-অমৃতা কন্যা সারা আলি খান। সিম্বা মুক্তির আগেই ছবির সাফল্য কামনা করে মন্দিরে মন্দিরে পুজো দিয়ে বেড়াচ্ছেন সাইফ কন্যা।

কিছুদিন আগেই মুম্বাইয়ের জুহুর মুকুটেশ্বর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন সাইফ আলি খান, তাঁর সঙ্গে গিয়েছিলেন মা অমৃতা সিং ও ভাই ইব্রাহিম আলি খান। মুকুটেশ্বর মন্দিরের পর এবার জুহুর সিদ্ধেশ্বর মন্দিরে পূজা দিলেন সারা। সেখানেও অবশ্য সারার সঙ্গে সঙ্গী হয়েছিলেন তাঁর মা অমৃতা সিং।

এদিন সাদা রঙের সালোয়ার কামিজে বেশ সুন্দর দেখাচ্ছিল সারাকে। পূজা দিয়ে বের হয়েই মন্দিরের সামনে বসে থাকা ভিক্ষুকদের অর্থ খাবার দান করতে দেখা গেল সারাকে। এদিন সারার নরম, নমনীয় ব্যবহারে মুগ্ধ হন অনেক প্রত্যক্ষদর্শীই।

তবে কিছুদিন আগে মুকুটেশ্বর মন্দিরে পূজা দেওয়ার পরও সারাকে ভিক্ষুকদের দান করতে দেখা গিয়েছিল।