ভালো মনের মতো ছেলে পেলে ফের বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা মুনমুন। তার মতে, শিল্পীদের জীবনটা একটু এলো’মেলোই হয়। এর পরও সব শিল্পীর মতো তিনিও স্বপ্ন দেখেন জীবনটাকে সা’জিয়ে রাখার।
গত বছরের জুলাই মাসে মুনমুনের বিবাহ বিচ্ছেদ হয়। সেই অতীতকে ভুলে সামনে এগিয়ে যেতে চান তিনি।
এ নায়িকা জানান, এখন দুই সন্তান নিয়ে অনেক সুখে আছেন। সংসারে আর কোনো অশান্তি নেই। ভাবছেন নতুন করে সংসার করা নিয়ে। এ প্রসঙ্গে তিনি বলেন, জীবন কারও জন্য থেমে থাকে না। জীবন চলবে জীবনের মতো।
এ নায়িকা মনে করেন, তার জীবনে যা ঘ’টেছে, সে রকম ঘট’না অনেক শিল্পীর জীবনেই ঘটেছে।
বি’বাহবি’চ্ছেদের পর অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছিলেন মুনমুন। পরে তিনি সন্তানদের কথা চিন্তা করে সিদ্ধান্ত বদলান। গত সেপ্টেম্বরে তিনি ‘আগুন আর কতটুকু পোড়ে’ ছবিতে অভিনয় করেন। এটিই ছিল শেষ অভিনয়। তার হাতে তিনটি ছবির কাজ আছে। ছবিগুলো অসমাপ্ত।
২০০৩ সালে সিলেটের এক ব্যবসায়ীকে বিয়ে করে যুক্তরাজ্যে চলে যান মুনমুন। ২০০৬ সালে তাদের বি’চ্ছেদ হয়।
২০০৯ সালে তিনি বিয়ে করেন মোশাররফকে। বিয়ের দুই বছরের মাথায় তাদের দূরত্ব তৈরি হতে থাকে। সালমান ও যশ নামে তাদের দুই ছেলে আছে। তাদের বয়স যথাক্রমে ৮ ও ১০ বছর। দুজনই মায়ের সঙ্গে থাকে।
তবে মনের মতো গোছানো কোনো ভালো ছেলে পেলে এ বছর বা আগামী বছরের যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসতে পারেন তিনি।
