ভারত-পাকিস্তান ম্যাচ চায় না শেবাগ

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ার বিশ্বকাপ তথা এশিয়াকাপ। ছয় জাতির এই টুর্নামেন্টে ভারত যেন অংশগ্রন না করে এমন দাবি শেবাগের। আসরে ভারত ছাড়াও রয়েছে বাংলাদেশ, পাকিস্তান , শ্রীলঙ্কা, আফগানিস্তান ও কোয়ালিফায়ার করা একটি দল। শেবাগের যত অভিযোগ টুর্নামেন্টের সূচি নিয়ে।

১৮ সেপ্টেম্বর দুবাইতে কোয়ালিফায়ার করা দলের বিপক্ষে লড়বে ভারত। ১৯ সেপ্টেম্বর চীরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের বিপক্ষে একই ভেন্যুতে মুখোমুখি হবে ভারত। আসরে শুধুমাত্র ভারতেরই পরপর দুটি ম্যাচ। আর বাকি সবার সূচিতে গ্যাপ আছে। এমন সূচি দেখে ক্ষেপেছে বীরু।

ইংল্যান্ডের সাথে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হবে ১১ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর শুরু এশিয়াকাপ। দীর্ঘ ভ্রমণ ক্লান্তি শেষে এসে পরপর দুটি ম্যাচ। তার উপর ইংল্যান্ড ও দুবাইয়ের আবহাওয়া কিছুটা ভিন্ন।

ক্ষুদ্ধ শেবাগ বললেন,‘সূচি দেখে আমি সত্যিই অবাক। পরপর দুটি ম্যাচ। তার উপর আবহাওয়াগত পার্থক্য। আমি মমেন করি না এটা একটি ভালো সূচি হয়েছে। ভারতের উচিৎ এশিয়াকাপ বয়কাট করা।’

শেবাগ আরও যোগ করেন,‘এই সূচিতে আমাদের বিপক্ষে পাকিস্তান অনেক বেশি ফ্রেস তাকবে। বিরাট বাহিনী ক্লান্ত থাকবে। দূর্ভাগ্যজনক ভাবে যদি আমরা প্রথম ম্যাচ হেরে যাই তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য বাঁচা-মরার লড়াই হবে। কিন্তু আমরা কখনো পাকিস্তানের সাথে হারতে চাই না।’

সবশেষে সূচি পরিবর্তনের দাবি জানায় শেবাগ।