ভারতে করোনার ভয়াবহ থাবা, আইপিএল ছাড়লেন অশ্বিন

করোনা ভয়াবহ রূপটা দেখছে ভারত। করোনায় মৃ;ত্যুর সং;খ্যা ;ড়ে গেছে অনেক। হাসপাতালে সিট নেই, চলছে অক্সিজেনের তীব্র সংকট। লাশে ভরে গেছে শ্মশান;ঘাটগুলো। এত লাশের শে;ষকৃত্য করতে হিমশি;ম খাচ্ছেন কর্মীরা।

এমন পরিস্থিতের মাঝেও ভারতের মাটিতেই চলছে আইপিএল। দেশের দুর্যোগে আইপিএল বন্ধ হবে কি-না সেটার ধার ধারেননি ভারতের তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

এই মহামারিতে আইপএলের দল দিল্লি ক্যাপিটালস ছেড়ে পরিবারের সদস্যের কাছে ছুটে গেছেন অশ্বিন। করো;নার বি;রু;দ্ধে যুদ্ধে পরিবারের সদস্যদের পাশে থাকবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষ। অশ্বিনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থনও জানিয়েছে ফ্রেঞ্চাইজিটি।

রবিবার রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও খেলেছিলেন অশ্বিন। উইকেট না পেলেও ৪ ওভারে ২৭ দিয়েছিলেন তিনি। সে ম্যাচে সুপারওভারে জয় পায় দিল্লি।