দেশের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতে গিয়েছেন। সেখানে এন এইচ নারায়ণা হেলথে নানা পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। এসব পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে।
আজ মঙ্গলবার (৩০ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এসব তথ্য জানিয়েছেন সিদ্দিক।
এ সময় নিজের শারীরিক অবস্থা খবর জানিয়ে সিদ্দিক লিখেন, ‘আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। গতকাল এনজিওপ্লাস্টি করা হয়েছে। সব রিপোর্ট ভালো এসেছে।
আমি এখন সুস্থ ও মানসিকভাবে শক্ত আছি। যারা আমাকে ভালোবাসেন তারা আমার জন্য দোয়া করবেন। শিগগির সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসছি।’
সম্প্রতি এক নাটকের শুটিং সেটে অসুস্থ হয়ে পড়েন সিদ্দিক। দ্রুত উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
পরেরদিন অন্য একটি হাসপাতালে গেলে চিকিৎসকেরা হার্টের কিছু পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেন। তারই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর ভারতে যান সিদ্দিক।কিন্তু কবে নাগাদ দেশে ফিরবেন তা জানা যায়নি।
