ভারতীয় সেরা ৬ সুন্দরী- গান এমন একটি জিনিস যা আমাদের বহু যায়গায় সঙ্গ দেয়। সেটা দুর্দিনে হোক বা সুদিনে। আর ঠিক এইরকম গান আমাদের কাছে দিনের পর দিন পৌঁছে দিচ্ছে যারা বিভিন্ন গায়ক এবং গায়িকারা তাদেরও পরিশ্রম কিছু কম হয়না। তবেই তো আমরা দিনের পর দিন এত সুন্দর সুন্দর গান ফোনের মিউজিক লিস্টে ডাউনলোড করে রাখছি। তবে গায়কদের ছাড়াও অনেক গায়িকা আছে যাদের পেশা গান গাওয়া হলেও, রূপ এবং সৌন্দর্যের দিক দিয়ে তারা অভিনেত্রীদের থেকেও কিছু কম যাননা
প্রসংঙ্গত এই প্রতিবেদনে আমরা দেখে নেবো ভারতীয় বর্তমান কিছু সুন্দরী গায়িকাদের–
১.শ্রেয়া ঘোষাল:
ভারতীয় সেরা ৬ সুন্দরী
শ্রেয়া ঘোষাল একজন বাঙালি নেপথ্য গায়িকা । তিনি বলিউডের বহু চলচ্চিত্রে গান গেয়েছেন । হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালী, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাটি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমিয়া ভাষায় গান গেয়েছেন । জিটিভির ‘সা রে গা মা পা’ সঙ্গীত প্রতিযোগিতা জয়ের মাধ্যমে শ্রেয়া ঘোষালের ক্যারিয়ার শুরু হয় । ২০০২ সালে বলিউডের দেবদাস চলচ্চিত্রে প্লেব্যাকের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে প্লেব্যাকের অভিষেক ঘটে ।
২. নিতি মোহান:
ভারতীয় সেরা ৬ সুন্দরী গায়িকা, তালিকায় দুই বাঙালি রয়েছে !
যাদুময় কন্ঠ বলা যেতে পারে এই গায়িকার। গানকে পেশা হিসেবে বেছে নিলেও রূপের দিক থেকে কোনো অভিনেত্রীর থেকে কোনো অংশে কম যাননা নিতি মোহান। ইস্ক ওয়ালা লাভ, জিয়া রে, সাড্ডি গালি, আজা নাজার লে, কাশ্মীর তু ম্যায় কোন্নাকুমাড়ি প্রভৃতি তার গাওয়া সেরা গান।
৩. নেহা কক্কর:
ভারতীয় সেরা ৬ সুন্দরী গায়িকা, তালিকায় দুই বাঙালি রয়েছে !
বর্তমানে ভারতীয় গায়িকাদের মধ্যে অন্যতম সেরা গায়িকা হলো নেহা কক্কর। বলিউড অনেক সিনেমাতেই প্লেব্যাক সিংগিং এ দেখতে পাওয়া যায় তাকে। এছাড়াও ইউটিউবে তার গানেতে প্রায় লক্ষাধিক ভিউস প্রায় সময়ই দেখা যায়। শ্রুতি মধুর কন্ঠ সেই সঙ্গে উজ্বল রূপ, সবমিলিয়ে অনেকের পছন্দের গায়িকা নেহা।
৪.শ্বেতা পন্ডিত:
ভারতীয় সেরা ৬ সুন্দরী গায়িকা, তালিকায় দুই বাঙালি রয়েছে !
শুধুমাত্র একজন ভালো গায়িকাই নয়, সঙ্গে সুন্দর একজন অভিনেত্রী এবং সং রাইটার হিসেবেও যথেষ্ট সুখ্যাতি রয়েছে শ্বেতার। অনেত সুপারহিট অ্যালবামও রয়েছে তার গাওয়া গান এবং অ্যালবামের তালিকায়, তার মধ্যে মহালক্ষ্মী, রোনাক প্রভৃতি উল্লেখযোগ্য। আর সেই সঙ্গেই অভিনয় এবং রূপের দিক দিয়েও কিছু কম নন শ্বেতা।
৫.মোনালি ঠাকুর:
ভারতীয় সেরা ৬ সুন্দরী গায়িকা, তালিকায় দুই বাঙালি রয়েছে !
মোনালি ঠাকুর টলিউড এবং বলিউড দুই ক্ষেত্রেই অনেক হিট গান গেয়েছেন এবং সুরের যাদুতে মুগ্ধ করেছেন বহু মানুষকে। খোয়াব দেখে, টাচ মি টাচ মি, সাওয়ার লু, প্রভৃতি তার গাওয়া উল্লেখযোগ্য গান। এছাড়াও তার গাওয়া ল্যায়লা আইটেম সং টি বলিউডের অন্যতম হিট আইটেম সং হিসেবে পরিচিত। সুন্দর কন্ঠ এবং তার সঙ্গে সুন্দর রূপ সব মিলিয়ে নজরকারা একজন রমণী তিনি।
৬.শ্যামলী খোলগাড়ে:
ভারতীয় সেরা ৬ সুন্দরী গায়িকা, তালিকায় দুই বাঙালি রয়েছে !
বলিউড অনেক সিনেমাতেই আমরা গান গাইতে দেখেছি গায়িকা শ্যামলী খোলগাড়েকে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো দারু দেশি, পারেশান, লাট লাগ গেয়ি। শ্যামলীর গাওয়া বালাম পিচকারি গানটি রনবীর অভিনিত ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি সিনেমার চেহারাই কিছু অন্যরকম করে দিয়েছিলো। এছাড়াও অনেক গান গেয়েছেন তিনি। আর শুধুমাত্র শ্রুতি মধুর কন্ঠই না, রূপের দিক দিয়েও অনেকের নজর কেরেছেন এই গায়িকা।
