বেজে উঠেছে ক্রিকেট বিশ্বকাপের দামামা। এরই মধ্যে দলগুলো তাদের প্রস্তুতি ম্যাচও খেলা শুরু করে দিয়েছে। উত্তেজনাপূর্ণ আসরে ব্যাটে-বলে কসরত দেখাতে প্রস্তুত বিশ্বকাপে অংশ নেওয়া সেরা ১০ দল। আর ঠিক সেই মুহূর্তে বারা ভাতে ছাই দিতে এলেন ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর।গম্ভীরকে উগ্রজাতীয়তাবাদে বিশ্বাসী খেলোয়াড় বলে মনে করেন অনেক ক্রিকেট ভক্ত। তাই যেন তিনি আবার হাতে কলমে প্রমাণ দিলেন।
গত ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জেরে বিশ্বকাপে পাকিস্তানকে বয়কট করার আহ্বান জানিয়েছিলেন গম্ভীর। সর্বশেষ ভারতের লোকসভা নির্বাচনে জেতার পরও একই মন্তব্য করেন তিনি।
সম্প্রতি গম্ভীর বলেন, ভারত ও পাকিস্তান বিশ্বকাপের ফাইনালে উঠলেও পাকিস্তানের সঙ্গে খেলা পরিহার করা উচিত ভারতের।অন্যদিকে মাঠের বাইরে বাকযুদ্ধে গম্ভীরকে মোকাবিলা করতে যেন প্রস্তুতই থাকেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি।
সম্প্রতি পাকিস্তানের স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, ‘আপনার কি মনে হয়, গম্ভীর কথা বলার সময় নিজের বুদ্ধির প্রয়োগ করে? ও একজন বেকুব! কোনো শিক্ষিত মানুষ কি এভাবে কথা বলে?’
এটুকু বলেই থামেননি আফ্রিদি। বরং গম্ভীরকে নির্বাচিত করায় ভারতীয়দেরও একহাত নিয়ে বলেন, ‘ভারতীয়রা এমন এক লোককে ভোট দিয়েছে, যার কোনো বুদ্ধিই নেই।
