বলিউডের আলোচিত দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। ১৯৯৮ সালে বিয়ে করে ২০১৬ সালে দীর্ঘ ১৮ সংসারের ইতি টানেন তারা। এরপর ২০১৭ সালের মে মাসে তাদের বিচ্ছেদ মঞ্জুর করেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত।
এদিকে বিচ্ছেদের পর থেকেই ভাইয়ের স্ত্রীকে এড়িয়ে চলছেন সালমান খান। এমনকি সম্প্রতি ভারতের একটি বিমানবন্দরে তাদের দুজনের দেখা হওয়ার সম্ভাবনা তৈরি হলে বিমানবন্দর থেকে দ্রুত চলে যান সালমান।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সালমান গাড়ির জন্য একটি স্থানে অপেক্ষা করছিলেন কিন্তু দেহরক্ষীরা দ্রুত তাকে গাড়িবহরে নিয়ে যান। এর ফলে তিনি মালাইকার মুখোমুখি হওয়া থেকে রেহাই পান।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর মালাইকার মুখোমুখি হননি সালমান। বাজরাঙ্গি ভাইজান নাকি বিচ্ছেদ না করার জন্য অনেক বুঝিয়েছিলেন কিন্তু তাতে কান দেননি মালাইকা। এদিকে বিচ্ছেদের পর ইতালিয়ান মডেল জর্জিয়া আদ্রিয়ানির সঙ্গে প্রেম করছেন আরবাজ খান। এমনই গুঞ্জনই চলছে বলিউডের বাতাসে।
