ব্রেকিং! এক টাইগারকে কিনছে শাহরুখের কলকাতা

গত আসরে কলকাতায় ছিলেন না কোনো বাংলাদেশি। বাংলাদেশের সমর্থনের জোয়ার যে কত বিশাল বিশাল ঢেউ হয়ে আছড়ে পড়তে পারতো, সেটি সম্ভবত বেশ ভালোই টের পেয়েছে দলটি। এবার তাই আইপিএলের নিলামের আগেই এক বাংলাদেশি ক্রিকেটারকে দলে ভেড়াতে যাচ্ছে বলিউড তারকা শাহরুখ খানের মালিকানাধীন দলটির ফ্র্যাঞ্চাইজি।

শুক্রবার (১৪ ডিসেম্বর) রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে ইঙ্গিত দেওয়া হয় বাংলাদেশি এক ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্তর ব্যাপারে। বাংলাদেশি সমর্থকদের উদ্দেশ্য করে ঐ পোস্টে সম্ভাব্য ক্রিকেটারের নাম অনুমান করতে বলা হয়।

সেখানে জমা পড়েছে হাজার হাজার মন্তব্য। বেশিরভাগ মন্তব্যই পড়েছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। এই দুই ক্রিকেটার এবার আইপিএলের নিলামে ডাক পেয়েছেন। অনেকে আবার নিলামের বাইরে গিয়ে তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাসের নামও উল্লেখ করেছেন কলকাতার জার্সিতে ১২তম আইপিএল মাতাতে যাওয়া ক্রিকেটার হিসেবে।

এদিকে নিলামের জন্য বাংলাদেশের ২ জন খেলোয়ার মুশফিক ও মাহমুদউল্লাহর নাম তালিকাভূক্ত করা হয়েছে। এছাড়া আরো ৭ জন খেলোয়ারের নামও দেয়া হয়েছিল বাংলাদেশ থেকে।