বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে গাজীপুরের পূবাইলে তার বাড়ি ‘জান্নাত’-এ হামলা চালায় দুর্বৃত্তরা।
শাকিব খানের ঘনিষ্ঠ সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, মধ্যরাত দেড়টার দিকে সেখানে হামলা চালায় একদল দুর্বৃত্ত। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পূবাইল থানার ওসি জাহিদুর রহমান বলেন, ফোনে খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয়। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।
এদিকে, হামলার বিষয়ে এখনো কিছু জানাননি শাকিব খান।
জানা গেছে, পূবাইলের বিলাসবহুল ঐ বাড়িটি শুটিংয়ের জন্য ভাড়া দেওয়া হয়। গত কয়েকবছর ধরে সেখানে সিনেমা, নাটক ও মিউজিক ভিডিও শুটিং হচ্ছে। বাড়িটিতে শুটিং সংশ্লিষ্ট বিভিন্ন মূল্যবান আসবাবপত্র রয়েছে।
