ব্রেকিংঃ নাসিরের পর এবার সাব্বিরকে নিয়ে বোমা ফাটালেন পাপন!

মাঠের পারফরম্যান্সের থেকে বাইরেই আলোচনায় থাকছেন ক্রিকেটার সাব্বির রহমান। যার ফলে কয়েকবার জরিমানা গুনতে হয়েছে এই ক্রিকেটারকে। এরপরেও আচরণে পরিবর্তন আসে নি। নারী কেলেঙ্কারীসহ নানান অভিযোগ আছে সাব্বির রহমানের উপর। এদিকে ইনজুরিতে খেলার বাইরে থেকেও নেতিবাচক বিষয়ে আলোচনায় নাসির হোসেন। এই দুই ক্রিকেটারকে নিয়ে উদ্বিঘ্ন ক্রিকেট বোর্ড।

উইন্ডিজ সফর শেষ করে বৃহস্পতিবার (৯ আগস্ট) দেশে ফিরেছে বাংলাদেশ দল। এরপর কোচ স্টিভ রোডসকে নিয়ে রাজধানীর ওয়েস্টিন হোটেলে বৈঠক করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। সেখানে আরও উপস্থিত ছিলেন বোর্ডের সদস্যরা। বৈঠকে অন্যান্য বিষয়ের পাশাপাশি ক্রিকেটারদের আচরণ ও নেতিবাচক বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

বৈঠক শেষে নাজমুল হাসান পাপন বলেন, ‘এখানে দুজন ক্রিকেটারের নামই আসে ঘুরেফিরে। একজন এখনকার ক্রিকেটার, আরেকজন একটু পুরনো। পুরনো যে, সে তো এখন দলে নাই। আরেকজন যে দলে আছে, সেও না থাকার মতো অবস্থায় ঝুলছে। এটা আপনাদের বুঝতে হবে।’