ই’রাকে তুরস্কের ১৩ নাগরিক নি’হত হওয়ায় দেশটির ভেতরে ব্যাপক সাম’রিক অ’ভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে তুর্কি সরকার। কুর্দিস্তান পিপলস পার্টি (পিকেকে) গেরিলাদের বি’রুদ্ধে এই অ’ভিযান চালাতে চাইছে তুরস্ক।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেন, তুরস্কের সাম’রিক বাহিনী সীমান্তবর্তী এলাকাগুলোতে পিকেকে গেরিলাদের বি’রুদ্ধে যে অ’ভিযান চালাচ্ছে তা অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি বলেছেন, যেসব এলাকা থেকে তুরস্কের জন্য হু’মকি আসছে সেসব এলাকায় অ’ভিযানের পরিধি বাড়ানো হবে।
তুরস্কের নাগরিক নি’হত হওয়ার বিষয়ে তিনি দেশের জনগণকে আশ্বস্ত করে বলেন, ওই হা’মলায় যারা নি’হত হয়েছে তাদের এই হ’ত্যাকা’ণ্ডের ঘটনা স’ন্ত্রাসীদের নির্মূল করার ব্যাপারে তুর্কি সরকারের প্রতিশ্রুতি আরো দৃঢ় করেছে।
