ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ফিরলেন আমিনুল

পাকিস্তানের বিপক্ষে চোটের কারণে নেই সাকিব আল হাসান ও তামিম ইকবাল। মুশফিককে দেওয়া হয়েছে বিশ্রামে। লিটন আর সৌম্য বাদ পড়েছেন বাজে ফর্মের কারণে। শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে আজ তরুণ এক দল নিয়েই নামছে টাইগার অধিনায়ক মাহমুদউল্লা।

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। টাইগাররা এদিন তিন পেসার ও এক লেগ স্পিনার নিয়ে মাঠে নেমেছে। বহুদিন পর একাদশে সুযোগ পেয়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ও বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। অভিষেক হয়েছে ওপেনার সাইফ হাসানের। পাকিস্তানের ঘোষিত ১২ সদস্যের একাদশ থেকে বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি।

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে ১২ ম্যাচের ১০টিতে জিতেছে পাকিস্তান। সর্বশেষ দুবার ঘরের মাঠে টি-টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হয়ে, দুবারই জিতেছিলো বাংলাদেশ। ২০১৫ সালে দ্বিপাক্ষিক সিরিজে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ এবং ২০১৬ সালে এশিয়া কাপে জিতেছিলো বাংলাদেশ। এছাড়া বাকি সব ম্যাচেই হার মেনেছিল টাইগাররা।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ ও শোয়েব মালিক।