ব্যাটিংয়ে নেমে শুরুতেই ৩ উইকেট হারালো খুলনা টাইটান্স,দেখুন সর্বশেষ স্কোর

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে সিলেট আন্তর্জাতিক ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছে চিটাগং ভাইকিংস। ইতিমধ্যে এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইটান্স দলপতি মাহমুদুল্লাহ রিয়াদ।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার আহমেদ শেহজাদ ও ক্যামেরন ডেলপোর্ট দেখে শুনে শুরু করেন। তবে ডেলপোর্ট ১৩ রান করে শফিউলের বলে ভিসের হাতে ক্যাচ দিলে এই জুটি ভাঙে।

খুলনার বোলিং স্কোরঃ শুভাশিস রায় ৩ ওভার ১৫ রান । লাসিথ মালিঙ্গা ৪ ওভার ৩৬ রান। শরিফুল ইসলাম ৩ ওভার ৪৭ রান ১ উইকেট। তাইজুল ৪ ওভার ৪৫ রান ১ উইকেট। ডেভিড ভিসে ৪ ওভার ২৬ রান ২ উইকেট। মাহমুদুল্লাহ ১ ওভার ১৩ রান।

চিটাগং ভাইকিংসের ব্যাটিং স্কোরঃ ১৭ বলে ৩৩ রান করে আউট হলেন মোহাম্মদ শেহজাদ। ১২ বলে ১৩ রান করে আউট হলেন ক্যামেরন ডেলপোর্ট। ৩৬ বলে ৫৪ রান করে আউট হলেন ইয়াসির আলি। ৩৩ বলে ৫২ রান করে আউট হলেন মুশফিকুর রহিম।

শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে চিটাগং ভাইকিংস। সেই সাথে খুলনা টাইটান্সকে ২১৫ রানের বিশাল টার্গেট দিলো চিটাগং ভাইকিংস। অপরাজিত ছিলেন জাদরান ১৬ রান ও সানাকা ৪২।

২১৫ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা। মাত্র ২ বলে ০ রন করেই আউট হলেন পল স্টারলিং। ৮ বলে ৫ রান করে আউট হলেন আল-আমিন। ৭ বলে ১২ রান করে আউট হলেন জুনায়েদ।

এই রিপোর্ট লেখার সময় খুলনার সংগ্রহ ৩.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৮ রান। এখন ব্যাট করছে টেলর ১ রান ও মাহমুদুল্লাহ ০ রান।

খুলনা টাইটান্স একাদশঃজুনায়েদ সিদ্দিকী, পল স্টারলিং, আল আমিন, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ (অধিনায়ক), আরিফুল হক, ডেভিড ভিসে, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, লাসিথ মালিঙ্গা এবং শুভাশিস রায়।

চিটাগং ভাইকিংস একাদশঃমোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলি, মুশফিকুর রহিম, নাজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন, দাসুন শানাকা, নাঈম হাসান, সানজামুল ইসলাম, আবু জায়েদ রাহী এবং খালেদ আহমেদ। সূত্র: স্পোর্টসনিউজ টোয়েন্টিফোর