ব্যর্থ হলেন আশরাফুল

অগনিত ক্রিকেট সর্মথক তার। লাখো আশরাফুল ভক্তরা অপেক্ষায় থাকেন সেই আশরাফুলের ফিরে আসার জন্য। তাদের এখনো বিশ্বাস আবারো ফিরবেন অ্যাশ। কিন্তু তাদের সেই অপেক্ষা আর বিশ্বাসকে অবিশ্বাসে পরিণিত করছেন আশরাফুল। দীর্ঘ ৫ বছর পর ক্রিকেটে ফেরা আশরাফুলের এবারের বিপিএলই ছিল সবচেয়ে বড় মঞ্চ। কিন্তু সেই মঞ্চের কোনো ফায়দাই আদায় করতে পারছেন না তিনি।

চিটাগাং ভাইকিংসের হয়ে এবারের বিপিএলে সুযোগ পেয়েছেন তিন ম্যাচ। প্রায় ৯ ম্যাচ পর আজ আবারো সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু সেই সুযোগকেও কোনো কাজে লাগাতে পারেননি।

শুরুতেই ফিল্ডিংয়ে হাতের সহজ দুটি ক্যাচ ফেলে দিয়েছেন আশরাফুল। একসময়ের দেশের সেরা এই ক্রিকেটারের এমন ফিল্ডিং মেনে নিতে পারেননি অধিনায়ক মুশফিক ও কোচ হেলমটের কেউই।

ব্যাট হাতে ওপেনিংয়ে সুযোগ পেয়েছিলেন আশরাফুল। সেখানেও ব্যর্থ। তাসকিনের বলে উইকেট রক্ষকে হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে গেছেন রানের খাতা না খুলেই।