ব্যবসায় নামছেন মাহি

দেশের ব্যস্ততম নায়িকা মাহিয়া মাহি অভিনয়ের পাশাপাশি ব্যবসার দিকে ঝুঁকছেন। একটি ফ্যাশন হাউজের মাধ্যমে ব্যবসায় পা রাখতে যাচ্ছেন তিনি। ফ্যাশন হাউজটির নামও এরইমধ্যে নির্ধারণ করে ফেলেছেন। ২৭ অক্টোবর মাহির জন্মদিনে চালু হবে ‘ভারা’ নামের ওই ফ্যাশন হাউজটি।

এ প্রসঙ্গে মাহি বলেন, এখানে থাকবে নারী-পুরুষ-শিশুদের জন্য পোশাক। তৈরি করবেন স্থানীয় নারী কর্মীরা। অনেক আগে থেকেই আমার ইচ্ছা ছিল এমন কিছু একটা করব, যেখানে নারীরা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন।

তিনি বলেন, ছোটবেলা থেকেই আমার ফ্যাশন হাউজ ব্যবসার প্রতি টান ছিল। প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখতাম তখন থেকেই। এখন সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।