বরিশালের আগৈলঝাড়ায় বোনের মৃত্যুর এক ঘণ্টার ব্যবধানে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনাটি আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের পূর্ব সুজনকাঠি ও দক্ষিণ শিহিপাশা গ্রামের।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে রাহিমুন বিবি (৬৫) বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
পরে একই দিন সন্ধ্যায় রাহিমুন বিবির বড় ভাই আব্দুল খাদেম মোল্লা (৯০) বার্ধক্যজনিত কারণে অসুস্থ অবস্থায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
আব্দুল খাদেম মোল্লা তার স্ত্রী, পাঁচ ছেলে, চার মেয়ে এবং ছোট বোন রাহিমুন বিবি তিন ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
