বেসরকারি সকল প্রতিষ্ঠানও বন্ধের নির্দেশ

প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দেশের সকল সরকারি অফিস-আ’দালত বন্ধের পাশাপাশি সকল বেসরকারি প্রতিষ্ঠানও বন্ধ থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইস’লাম।

আজ ২৩ মা’র্চ সোমবার বিকেলে সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এর আগে তিনি জানান, আগামী ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করায় এ সময়ের মধ্যে পু’লিশ ও হা*সপা*তাল ছাড়া সব ধরনের সরকারি সেবা বন্ধ থাকবে।

এ ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘২৬ মা’র্চ সরকারি ছুটি, এর সঙ্গে ২৭-২৮ তারিখ সাপ্তাহিক ছুটি রয়েছে। এর সঙ্গে ২৯ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হচ্ছে। ৩-৪ এপ্রিল আবার সাপ্তাহিক ছুটি রয়েছে। তবে ওষুধের দোকান, কাঁচাবাজার সব খোলা থাকবে।’

এ সময় দু’র্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, তথ্যসচিব, প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রধান তথ্য কর্মক’র্তা (পিআইও) ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।