বেবি বাম্প নিয়ে র‌্যাম্প মাতালেন হবু মা

মিথ ভেঙে বলিউডে নতুন ট্রেন্ড সেট করেছিলেন কারিনা কাপুর খান৷ প্রেগন্যান্ট হওয়ার পর ঘরের চার দেওয়ালের মধ্যে নিজেকে বন্দি করে রাখনেনি৷ বেবি বাম্প নিয়েই একাধিক অনুষ্ঠানে দেখা যায় কারিনাকে৷ ল্যাকমে ফ্যাশন উইকে ব়্যাম্প ওয়াক করেন তিনি৷ কারিনার সেই ব়্যাম্প ওয়াক বাহবা কুড়িয়েছিল অনেক৷

কারিনা কাপুর খানের মতো বেবি বাম্প নিয়ে ল্যাকমে ফ্যাশন উইকে হাঁটলেন হবু মা নেহা ধুপিয়া৷ স্বামী অঙ্গদ বেদীর হাত ধরে ব়্যাম্প মাতান তিনি৷ ডিজাইনার পায়েল সিংহলের ড্রেস পড়েছিলেন নেহা৷

বলি অভিনেত্রীর পোশাক, তার মেকআপ নজর কেড়েছে সবার৷ পায়েল সিংহলের ড্রেসে অসম্ভব সুন্দরী ও গ্ল্যামারাস লাগছিল তাকে৷ অঙ্গদকে তার পাশে মানানসই লাগছিল৷ ব়্যাম্পে স্ত্রীর প্রতি তার নজরও কারোও চোখ এড়ায়নি৷

কয়েকদিন আগেই নেহা ধুপিয়ার মা হওয়ার খবর দেন অঙ্গদ৷ নিজের ট্যুইটার হ্যান্ডেলে অঙ্গদ পোস্ট করেন নেহার প্রেগন্যান্সির ছবি৷ ক্যাপশন দিয়েছেন, ‘নতুন পথচলা শুরু৷ আমরা তিনজন৷’ দীর্ঘদিনের বন্ধু অঙ্গদ বেদীকে জীবনসঙ্গী হিসাবে বেছে নিয়েছেন নেহা ধুপিয়া। মে মাসে মিডিয়ার আড়ালে বিয়ে সেড়েছিলেন তারা।

 

ব্যস! আর কোনও গুঞ্জনে কান দেওয়ার দরকার নেই কারও৷ নেহা প্রেগনেন্ট কিনা সেই নিয়েই শুরু হয়েছিল নানা জল্পনা৷ তার চেহারা দিন দিন কেন ভারী হয়ে যাচ্ছে, সেই নিয়েই প্রশ্ন তুলেছিল অনেকে৷ আজ সেই প্রশ্নে তালা লাগালেন নেহা৷ অঙ্গদের সঙ্গে পোস্ট করা এই ছবি গুলি এখন রীতিমত ভাইরাল৷