ষ্টির বাগড়ায় মঙ্গলবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি পুরোপুরি হতে পারেনি। ভারতের বিপক্ষে আগে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের পুরো ইনিংস শেষ না হতেই বৃষ্টি বাগড়া বসায়। পরে আর খেলা মাঠে গড়ায়নি। বুধবার রিজার্ভ ডে-তে ম্যাচের বাকি অংশ অনুষ্ঠিত হবে। জানা যাবে কোন দল পাচ্ছে ফাইনালের টিকিট।
ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে বৃষ্টিতে খেলা থামার আগে ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান করে নিউজিল্যান্ড। আজ ঠিক এখান থেকেই ব্যাটিং শুরু করবে দলটি। বাংলাদেশ সময় ৩টা ৩০ মিনিটে শুরু হবে খেলা।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে রস টেলর ৬৭ ও টম ল্যাথাম ৩ রানে অপরাজিত ছিলেন। নিজেদের ইনিংসের বাকি ৩.৫ ওভার ব্যাট করতে নামবেন তারা। এরপর লক্ষ্য তাড়া করবে ভারত।
এদিনও বৃষ্টির বাগড়ায় খেলা না হতে পারলে লিগ পর্বে পয়েন্ট এগিয়ে থাকার সুবিধা নিয়ে ভারত ফাইনালে চলে যাবে। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে থেকে সেমিফাইনালে উঠেছিল ভারত। অন্যদিকে সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শেষ চারের টিকিট পেয়েছিল কিউইরা।
