‘বুকটা ওড়না দিয়ে ঢাকো’!

মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে বছর তিনেক আগে। বিচ্ছেদ পর্বের পর দু’জন দু’জনের জীবন নিয়ে দিব্যি আছেন। মালাইকা প্রেম করছেন অর্জুনের সঙ্গে তো আরবাজ প্রেমে পড়েছেন জর্জিয়া আন্দ্রিয়ানির।

নৈশভোজের জন্য হোক কিংবা ছবির প্রিমিয়ার, মাঝেমধ্যেই শহরের ইতিউতি দেখা যায় প্রেমিকজুটি আরবাজ-আন্দ্রিয়ানিকে। এমনকী, সালমানের পরিবারের সঙ্গেও ইতিমধ্যেই বেশ ভাব জমে গিয়েছে হবু বউমার।

জানা গেছে, খুব শিগগিরই তার নতুন প্রেমিকা ইতালীয় মডেল জর্জিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আরবাজ। তবে, পরিবারের সঙ্গে মাখোমাখো সম্পর্ক হলেও, এর মাঝেই খান পরিবারের হবু বউমার দিকে উড়ে এল কড়া ধমক, ‘বুকের ওড়নাটা নামাও।’

আসলে ব্যাপারখানা হয়েছে, রমজান মাস। ঈদের মওসুম। আজ এখানে তো কাল সেখানে ইফতার পার্টির নিমন্ত্রণ লেগেই রয়েছে সালমানের পরিবারের।

সম্প্রতি এরকমই এক ইফতার পার্টির নিমন্ত্রণ ছিল আরবাজের পরিবারের। বাবা সিদ্দিকির আয়োজিত ইফতার পার্টি। সালমান ও তার পরিবারের সদস্যরা সবাই উপস্থিত ছিলেন। সঙ্গে সেই পার্টিতে হাজির হয়েছিলেন আরবাজের প্রেমিকা জর্জিয়াও।

সবই ঠিক ছিল। তবে, বাড়ির হবু বউয়ের পোশাক দেখে রীতিমতো অস্বস্তিতে পড়ে যান সালমানের বোন অর্পিতা খান শর্মা।

ঘনিষ্ঠ সূত্রের খবর, হবু বউয়ের চালচলন নিয়ে কিন্তু মোটেই সন্তুষ্ট নন অর্পিতা। আর সেদিন পার্টিতেও তারই প্রতিফলন দেখা গেল। জর্জিয়া নাকি ইফতার পার্টিতে এমন এক পোশাক পরে এসেছিলেন, যেখানে তার বুক বেশ কিছুটা উন্মুক্ত ছিল! ব্যস, অমনি তা নজরে আসতেই তড়িঘড়ি হবু বউদিকে ধমক দিলেন অর্পিতা।

আশপাশ না দেখে বললেন, ‘বুকটা ওড়না দিয়ে ঢেকে নাও’। জর্জিয়াও তেমনই টুঁ শব্দটি না করে ছোট ননদের কথা অক্ষরে অক্ষরে পালন করলেন।

সূত্রের খবর, ওদের সম্পর্কটা মেনে নিয়েছে দুই পরিবার। খুব শিগিগিরই বিয়ে করতে চলেছেন ওরা। তবে ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়েই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে। যদিও দুই পরিবারের তরফে তারিখটা এখনও ঠিক করে উঠতে পারেনি। এমনকী, ছেলে আরহানের সঙ্গেও জর্জিয়ার আলাপ করিয়ে দিয়েছেন আরবাজ।

সূত্র: জি নিউজ