বিয়ে আমি আর করছি না- ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খানের বক্তৃতায় বরাবরই দক্ষতার পরিচয় পাওয়া যায়। কঠিন থেকে হালকা কিংবা রসিকতা আর রহস্য করে বক্তৃতা দেওয়ায় তার জুড়ি নেই। বুধবার তার নতুন ছবি ‘শাহেনশাহ’-এর মহরত অনুষ্ঠানে বক্তৃতার ক্ষেত্রে আবারও সেই মুন্সিয়ানার পরিচয় দিলেন তিনি।
বক্তব্যের শুরুতেই বেশ ঝাঁজালো হয়ে ওঠেন এই নায়ক। তিনি বলেন, এখন এদেশে আমার ছবি মুক্তি পেতে গেলেই এই বাধা সেই বাধা দিয়ে ছবি আটকে দেওয়ার চেষ্টা করা হয়।
যারা এ কাজটি করেন তাদের স্মরণ করিয়ে দিয়ে শাকিব বলেন, আপনারা তো শাকিবকে আটকে দিচ্ছেন না। আপনারা বোকার স্বর্গে বাস করছেন। শাকিব হচ্ছে চলচ্চিত্রের একটি অংশ মাত্র।
আপনারা শাকিবের বিরুদ্ধে নামতে গিয়ে চলচ্চিত্র জগেকই জিম্মি করে ফেলছেন। জোরালো কণ্ঠে শাকিব বলেন, দেশ ও দর্শক আমার পক্ষে আছে। পথরোধ করে আমাকে কেউ কোনো দিন থামিয়ে রাখতে পারেনি, পারবেও না।
আমি দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি। দেশীয় চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদার আসনে উপবিষ্ট করার সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এক পর্যায়ে শাকিব তার কণ্ঠে কিছুটা আবেগ টেনে বলেন, এমন সুন্দর একটি সন্ধ্যায় ভারী কথা বলে পরিবেশটা আর গম্ভীর করতে চাই না।
এবার নতুন একটি ঘোষণা দিতে চাই। আর এটি হলো আজকের পর থেকে দর্শক এক নতুন শাকিব খানকে দেখতে পাবেন। উপস্থিত দর্শকরা তখন জানতে চান, তার মানে কেমন শাকিব আমরা দেখতে পাব। এর জবাবে স্বভাবসুলভ মিষ্টি হাসির বন্যা বইয়ে দিয়ে শীর্ষনায়ক বলেন, এক আইকনিক শাকিবকে দেখতে পাবেন আপনারা।
আবার দর্শকরা জানতে চান কখন নতুন শাকিবকে দেখতে পাব আমরা। এর জবাবে বেশ রহস্য করেই শাকিব বলেন, আগামী শুক্রবার জুমার নামাজের পর পরই নতুন শাকিবের জন্ম হবে।
কথাটা লৌহ কঠিন প্রত্যয় নিয়ে বলতে বলতে আবার হেসে ওঠে শাকিব বলেন, না, তাই বলে মনে করবেন না জুমার নামাজের পর আমি বিয়ে করতে যাচ্ছি। বিয়ে আমি আর করছি না। মজা করে শাকিব বলেন, এবার আমার পর্দা জীবনে বুবলীর পর আবার দুই টিভি প্রেজেন্টারের আবির্ভাব ঘটলো। তারা হলেন-নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত।
নুসরাত আর বুবলী যে টিভি প্রেজেন্টার ছিলেন তা আমি জানি। এখন শুনছি রোদেলাও নাকি টিভি অনুষ্ঠান উপস্থাপনা করত। তাহলে কি আমি এখন থেকে টিভি প্রেজেন্টারদের সঙ্গেই শুধু জুটি বাঁধবো। বলতে বলতে আবারও তৃপ্তির হাসি হেসে উঠেন ঢালিউডের নবাব শাকিব খান।
বাংলাদেশের চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে নিয়ে এ কী বললেন এই অভিনেত্রী !
বর্তমানে বাংলাদেশে নায়কদের মধ্যে শীর্ষস্থানে আছেন তিনি । ছবি করছেন এপার ওপার দুই বাংলাতেই। তার ছবি মানেই যেন হিট। হলগুলোতে দর্শকদের ঢল নামে তার ছবিতে।
শাকিব খানের সাথে জুটি বেঁধে প্রথম ছবি নবাব করেছেন শুভশ্রী। আর সেই ছবিটিও ব্যবসায়ীক ভাবে দারুন সফলও হয়েছিল। কিন্তু সেই শাকিব খানকেই শুভ্রশ্রীর তালিকায় সেরা তিনে রাখেননি।
এক সাক্ষাৎকারে শুভশ্রীর কাছে জানতে চাওয়া হয় তার দৃষ্টিতে সেরা নায়ক কে? এমন প্রশ্নের জবাবে শুভশ্রী সাকিবের আগে আরো তিনজন নায়কের নাম বলেন।
প্রবাসে যা করে জীবিকা নির্বাহ করছেন এক সময়ের জনপ্রিয় মডেল তিন্নি
বিনোদন জগত মানেই ঝলমলে রঙ্গিন এক জগত। কিন্তু এই জগতে অনেককে আবার হারিয়েও যেতে হয়। এই জগতের অনেক কথাই থাকে মানুষের কাছে অজানা। যেমন বাংলাদেশর জনপ্রিয় একজন মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। লাক্স তারকা ক্ষেত এই মডেল একসময় মিডিয়া ব্যাপক প্রভাব ছিলো।
এক সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি দীর্ঘদিন ধরেই মিডিয়ার আড়ালে। এবার জানা গেল, দেশও ছেড়েছেন আলোচিত এই অভিনেত্রী। বর্তমানে কানাডার মন্ট্রিলে মেয়ে ওয়ারিশাকে নিয়ে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দেশটিতে নাকি দোকানদারি করে জীবিকা নির্বাহ করছেন একসময়ের ব্যস্ত এই তারকা অভিনেত্রী। তিন্নির কানাডায় থাকার খবর নিশ্চিত করেছেন তার কাছের বন্ধু চিত্রনায়ক নীরব। তবে সেখানে তিন্নি দোকানদারি করছেন কিনা সে বিষয়ে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন এই নায়ক।
এ প্রসঙ্গে নীরব বলেন, অনেক দিন ধরেই মিডিয়ার বাইরে আছে তিন্নি। মাঝে ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি ঝামেলা পার করতে হয়েছে তাকে। এখন সে নিজেকে অনেকটাই সামলে নিয়েছে।
বর্তমানে মেয়ে ওয়ারিশাকে নিয়ে কানাডায় আছে তিন্নি। ইতোমধ্যে কানাডার একটি স্কুলে মেয়েকে ভর্তি করিয়েছে। এই স্কুলেই পড়াশোনা করবে ওয়ারিশা। এখন তিন্নি পুরোপুরি তার মেয়েকে নিয়েই ব্যস্ত।
২০০৬ সালে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেছিলেন তিন্নি। বিয়ের তিন বছর পর থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন। এর কয়েক বছর পর তাদের বিচ্ছেদের খবর প্রকাশিত হয়।
২০১৪ সালে দ্বিতীয় বিয়ে করেন তিন্নি। পরের বছর তার এই বিয়ের খবর ফাঁস হয়। জানা যায়, তিনি আদনান হুদা সাদ নামের একজনকে বিয়ে করেছেন। কিন্তু তিন্নির দ্বিতীয় বিয়েও টেকেনি, বিচ্ছেদ হয়ে গেছে।
জন্মের আগে কার সাথে কার বিয়ে হবে সেটি নির্ধারণ করা থাকে, এটি কি সত্যি?
মানুষ বলে যে, জন্মের আগে কার সাথে কার বিয়ে হবে সেটি নির্ধারণ করা থাকে। এটি কি সত্যি? উত্তর : শুধু বিয়ে নয়, আল্লাহ সুবহানাহু তায়ালা আল্লাহর বান্দাদের যত কাজ আছে, সব আল্লাহর মূল যে কিতাব রয়েছে সেই কিতাবের মধ্যে লিখে রেখেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন বলেই লিখে রেখেছেন।
কিন্তু তার অর্থ এই নয় যে, ওই লেখা অনুযায়ী আপনি সব কাজ করছেন। মানুষের প্রচেষ্টা, আমল এর সাথে সম্পৃক্ত, চেষ্টার ফলেই মানুষের কাজগুলো সম্পন্ন হবে।
কিন্তু আল্লাহ সুবহানাহু তায়ালা সবটাই জানেন, সবটাই আল্লাহর কাছে লিখিত, লিপিবদ্ধ এবং এগুলো আল্লাহ তায়ালার কাছে এমনভাবে থাকে যে, সেগুলো অপরিবর্তনীয়। আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন, ‘আমার কাছে কোনো ধরনের পরিবর্তন নেই।’
কিন্তু এই পরিবর্তন, পরিবর্ধন সবকিছুই আমাদের জন্য। এটাকে দলিল হিসেবে পেশ করার কোনো সুযোগ নেই। দলিল হিসেবে পেশ করার অর্থই হচ্ছে, ‘হ্যাঁ আমার ভাগ্যে এই ছিল, এই জন্য আমার এমন হয়েছে।’ আল্লাহর বান্দা চেষ্টা করবেন, চেষ্টার পরে আল্লাহ তায়ালা তাঁর জন্য যেটা বরাদ্দ রেখেছেন, তিনি সেটা পাবেন।
